শালবন বৌদ্ধ বিহার
কুমিল্লার কোটবাড়ি ময়নামতি-লালমাই পাহাড়শ্রেণিতে অবস্থিত শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ধারণা করা হয় দেববংশের রাজা শ্রীভবদেব এটি নির্মাণ করেন। প্রায় ১১৫টি ভিক্ষুকক্ষ ও কেন্দ্রীয় মন্দির নিয়ে এটি গঠিত।
ভ্রমণের উপযুক্ত সময়
অক্টোবর থেকে মার্চ সবচেয়ে উপযুক্ত সময়। শীতকালে পুরো প্রত্ন এলাকা আরাম করে ঘোরা যায়।
গন্তব্যে পৌঁছানোর উপায়
ঢাকা থেকে বাস বা ট্রেনে কুমিল্লা, তারপর কোটবাড়ি হয়ে সিএনজি/অটোতে শালবন বিহার পৌঁছানো যায়।
কী করবেন / কী দেখবেন
শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কোটিলা মুড়া, আনন্দ বিহার এবং আশপাশের প্রত্নস্থল ঘোরা এখানে প্রধান আকর্ষণ।
