প্রতাপপুর জমিদার বাড়ি
ফেনীর দাগনভূঞা উপজেলার প্রতাপপুর গ্রামে অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়ি উনবিংশ শতাব্দীর একটি ঐতিহাসিক স্থাপনা। ধারণা করা হয় ১৮৫০-১৮৬০ সালের মধ্যে জমিদার রাজকৃষ্ণ সাহা এটি নির্মাণ করেন। প্রায় ৮০০ শতক জমির ওপর বিস্তৃত এ জমিদার বাড়িতে পাঁচটি দ্বিতল ভবন, ১৩টি পুকুর এবং শানবাঁধানো ঘাট ছিল, যা এর স্থাপত্য বৈশিষ্ট্যকে অনন্য করেছে।
ভ্রমণের উপযুক্ত সময়
অক্টোবর থেকে মার্চ ভ্রমণের জন্য উপযুক্ত সময়। শীত মৌসুমে আরাম করে পুরো জমিদার বাড়ি ও আশপাশ ঘোরা যায়।
গন্তব্যে পৌঁছানোর উপায়
ঢাকা থেকে বাস বা ট্রেনে ফেনী পৌঁছে মহিপাল হয়ে সেবারহাট, সেখান থেকে স্থানীয় সিএনজি বা অটোরিকশায় প্রতাপপুর জমিদার বাড়িতে যাওয়া যায়।
কী করবেন / কী দেখবেন
জমিদার বাড়ির পুরোনো ভবন, পুকুরঘাট, ঐতিহাসিক স্থাপত্য দেখা, ফটোগ্রাফি, বৈশাখী উৎসবের সময় ঘুরে দেখা এবং আশপাশের গ্রামীণ পরিবেশ উপভোগ করা এখানে প্রধান আকর্ষণ।
