স্বাধীনতা জাদুঘর
ভোলার বাংলাবাজার এলাকায় তোফায়েল আহমেদ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে প্রায় এক একর জায়গার উপর নির্মিত হয়েছে এই ডিজিটাল স্বাধীনতা জাদুঘর। তিন তলা বিশিষ্ট এই জাদুঘরটির নকশা করেছেন স্থপতি ফেরদৌস আহমেদ। এখানে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের দুর্লভ সব আলোকচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষিত আছে। আধুনিক ভিডিও প্রযুক্তির মাধ্যমে এখানে দর্শকদের বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা হয়।
ভ্রমণের উপযুক্ত সময়
জাদুঘরটি সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে বিশেষ করে জাতীয় দিবসগুলোতে (১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ) এখানে শিক্ষার্থীদের ও ইতিহাস সচেতন মানুষদের ভিড় বেশি থাকে।
গন্তব্যে পৌঁছানোর উপায়
ঢাকা সদরঘাট থেকে লঞ্চে ভোলা শহরে আসতে হবে। সেখান থেকে টমটম বা অটোরিকশায় চড়ে মাত্র ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাবাজার এলাকার স্বাধীনতা জাদুঘরে যাওয়া যায়। লক্ষ্মীপুর হয়ে সী-ট্রাকেও ভোলায় আসা সম্ভব।
কী করবেন / কী দেখবেন
ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস জানা, ৫২ থেকে ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধের ধারাবাহিক দলিল পর্যবেক্ষণ, তথ্যভিত্তিক ডিজিটাল ভিডিও প্রদর্শনী দেখা এবং তোফায়েল আহমেদের সংগ্রামী জীবনের চিত্রশালা ঘুরে দেখা।
