গাবখান সেতু
ঝালকাঠি জেলায় অবস্থিত গাবখান সেতুটি মূলত ১৮ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নৌপথ গাবখান চ্যানেলের উপর নির্মিত। এই চ্যানেলটি সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপন করে। সেতুটি দেশের অন্যতম উচু সেতু হিসেবে পরিচিত, যেখান থেকে পুরো গাবখান চ্যানেলের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং বড় বড় জাহাজের আনাগোনা স্পষ্টভাবে দেখা যায়। এর বিশেষ নির্মাণশৈলী এবং খালের দুপাশের মনোরম দৃশ্য একে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
ভ্রমণের উপযুক্ত সময়
সেতুটি সারা বছরই ভ্রমণের জন্য উপযোগী। তবে বিকেলের দিকে যখন রোদ কমে আসে, তখন সেতুর ওপর দিয়ে হাঁটা এবং সূর্যাস্ত উপভোগ করা সবচেয়ে আরামদায়ক।
গন্তব্যে পৌঁছানোর উপায়
ঢাকা থেকে বাস বা লঞ্চে ঝালকাঠি পৌঁছাতে হবে। ঝালকাঠি জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে অটোরিকশায় মাত্র ১০-১৫ মিনিটে গাবখান সেতু পৌঁছানো যায়। এছাড়া পিরোজপুরগামী বাসে চড়েও সেতুর গোড়ায় নামা সম্ভব।
কী করবেন / কী দেখবেন
সেতুর ওপর দিয়ে হাঁটাহাঁটি করা, গাবখান চ্যানেলে বড় জাহাজের চলাচল দেখা, নিচে খালের পাড়ে সময় কাটানো এবং সুন্দর ফটোগ্রাফি করা।
