Bibicini Shahi Mosque

Bibicini Shahi Mosque

(বিবি চিনি শাহী মসজিদ)

বরগুনার বেতাগীতে একটি উঁচু টিলার ওপর অবস্থিত মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন ‘বিবি চিনি শাহী মসজিদ’, যা ১৬৫৯ সালে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) কর্তৃক নির্মিত।

Betagi, BargunaBest time: Year-roundIdeal for: Religious tourism, historical exploration, photography, and archaeological study

Explore the places

বিবি চিনি শাহী মসজিদ

বিবি চিনি শাহী মসজিদ বরগুনা জেলার বেতাগী উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মোগল স্থাপত্য। ১৬৫৯ খ্রিস্টাব্দে পারস্য থেকে আগত ইসলাম প্রচারক হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) এই অঞ্চলের একটি উঁচু টিলার ওপর মসজিদটি নির্মাণ করেন। তাঁর দুই কন্যা চিনিবিবি ও ইসাবিবির নামানুসারে এই গ্রামের নাম বিবিচিনি রাখা হয়। বর্গাকৃতির এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির দেওয়াল প্রায় ৬ ফুট চওড়া এবং এটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রাচীন নিদর্শন। মসজিদের পাশেই হযরত শাহ্ নেয়ামত উল্লাহ ও তাঁর কন্যাদের দীর্ঘকৃতি মাজার অবস্থিত।

ভ্রমণের উপযুক্ত সময়

মসজিদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তবে শীতকালে আবহাওয়া আরামদায়ক থাকায় এবং গ্রামীণ পরিবেশ সতেজ থাকায় এই সময়ে ভ্রমণ সবচেয়ে আনন্দদায়ক হয়।

গন্তব্যে পৌঁছানোর উপায়

ঢাকা থেকে বাসে সরাসরি বরগুনা গিয়ে সেখান থেকে বাসে বা মোটরসাইকেলে বেতাগী আসা যায়। অথবা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে সরাসরি বেতাগী ঘাটে নেমে রিকশা বা মোটরসাইকেলে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে পৌঁছানো সম্ভব।

কী করবেন / কী দেখবেন

মোগল স্থাপত্যরীতি পর্যবেক্ষণ, শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) এর মাজার জিয়ারত, টিলার ওপর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা এবং প্রাচীন এই নিদর্শনের ছবি তোলা।

Highlights

পর্যটকদের আকর্ষণের কারণ

  • ১৬৫৯ সালে নির্মিত মোগল আমলের ঐতিহাসিক শাহী মসজিদ
  • উঁচু টিলার ওপর অবস্থিত দৃষ্টিনন্দন ও শান্ত পরিবেশ
  • ৬ ফুট চওড়া দেওয়াল ও এক গম্বুজ বিশিষ্ট মজবুত নির্মাণশৈলী
  • প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন
  • হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) ও তাঁর কন্যাদের সমাধি সংলগ্ন